প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জনজাতিয় গৌরব দিবসে দেবমোগরা মাতা মন্দিরে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী; ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে দেশের জনগনের মঙ্গল কামনায় প্রার্থনা

প্রকাশিত: 15 NOV 2025 3:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ নভেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে দেবমোগরা মাতা মন্দির পরিদর্শন করেন। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীও আজ। 

 

সফরকালে, প্রধানমন্ত্রী সকল জনগনের সুস্বাস্থ্য এবং অগ্রগতির জন্য দেবমোগরা মাতার কাছে প্রার্থনা করেন এবং আশীর্বাদ কামনা করেন। শ্রী মোদী এই অভিজ্ঞতাকে অত্যন্ত পবিত্র বলে বর্ণনা করেন এবং সমগ্র দেশবাসীকে এই মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণের আহ্বান জানান।

 

এক্স মাধ্যমে শ্রী মোদী বলেন;

 

“মা দেবমোগরার জয়!”

 

আজ, জনজাতিয় গৌরব দিবসের দিনে ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে, আমার দেবমোগরা মাতার মন্দির পরিদর্শনের সৌভাগ্য হয়েছে। আমি সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য দেবীমাতার কাছে প্রার্থনা করেছি। আমি আপনাদেরও এই মন্দিরে গিয়ে দেবীমাতা দর্শন করে তাঁর আশীর্বাদ নেওয়ার জন্য আহ্বান জানাই।"

 

SC/PM/AS


(রিলিজ আইডি: 2190330) ভিজিটরের কাউন্টার : 29