প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী রাজস্থানের ফালোদি জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন

প্রকাশিত: 02 NOV 2025 10:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ নভেম্বর, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের ফালোদি জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে;

“রাজস্থানের ফালোদি জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে অত্যন্ত দুঃখিত। এই সঙ্কটের সময়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

পিএমএনআরএফ থেকে এককালীন সাহায্য হিসেবে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। পিএম @narendramodi”


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2185803) ভিজিটরের কাউন্টার : 26