প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কেরলের এক প্রগতিশীল কৃষক তাঁর কন্যাদের শিক্ষিত করে তুলছেন

প্রকাশিত: 16 DEC 2023 6:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রা সুবিধাপ্রাপকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিকশিত ভারত সংকল্প ভারত যাত্রার সূচনা করেন। 

কেরলের কোঝিকোডের এক ভিবিএসওয়াই সুবিধাপ্রাপক ও কলাচাষি শ্রী ধর্ম রাজন কিষাণ ক্রেডিট কার্ড ঋণ, পিএম কিষাণ সম্মান নিধি, পিএম জেবিওয়াই, পিএম এসবিওয়াই-এর সুবিধা পাওয়ার বিষয়টি জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তাঁকে জিজ্ঞেস করেন, আগের তুলনায় এখন এই সুযোগ পেয়ে তাঁর কী উপকার হয়েছে। তার উত্তরে শ্রী ধর্ম রাজন জানান সার এবং অন্যান্য উপকরণ সহ কৃষি ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তার বিষয়ে। তিনি এও জানান যে, পিএম কিষাণ সম্মান নিধি-তে পাওয়া অর্থ তিনি ব্যবহার করেছেন কৃষিকাজে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মসূচি এবং ঋণের ফলে শ্রী ধরম পরিবারের জন্য অনেক বেশি অর্থ সাশ্রয় করতে পারছেন। অন্যথায় তা খরচ হয়ে যেত মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণে চড়া সুদ মেটাতে। শ্রী রাজন তাঁর দুই কন্যার শিক্ষার বিষয়ে জানান প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে সরকারি কর্মসূচির জন্য যার ফলে, বড় মেয়ের বিয়ের জন্য তিনি অর্থ সাশ্রয় করতে পেরেছেন। বড় মেয়ের বিয়ে হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

শ্রী রাজন আরও ভাল জীবন পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রী রাজন একজন প্রগতিশীল কৃষক যিনি তাঁর মেয়েদের শিক্ষিত করে তুলেছেন এবং অর্থের সঠিক ব্যবহার করেছেন। সত্যিই তিনি প্রেরণাদাতা।


*****

SSS/AP/AS


(রিলিজ আইডি: 2179821) ভিজিটরের কাউন্টার : 19