প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বালাসাহেব ঠাকরের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

প্রকাশিত: 17 NOV 2024 1:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ নভেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বালাসাহেব ঠাকরেকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।  শ্রী ঠাকরেকে এক দূরদর্শী নেতা বলে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, মহারাষ্ট্রের উন্নয়ন এবং মারাঠি জনগণের ক্ষমতায়নে তিনি সক্রিয় ছিলেন।  
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,  
" মহান বালাসাহেব ঠাকরেজীর মৃত্যু বার্ষিকীতে আমি তাঁকে শ্রদ্ধা জানাই। তিনি একজন দূরদর্শী ব্যক্তিত্ব ছিলেন যিনি মহারাষ্ট্রের উন্নয়ন এবং মারাঠি জনগণের ক্ষমতায়নের সক্রিয় ছিলেন। তিনি বিশ্বাস করতেন, ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ প্রসারের মাধ্যমে  সকলের মধ্যে গর্ববোধ সঞ্চারিত হবে । তাঁর দৃঢ় কণ্ঠস্বর এবং অটল বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।" 

 

SSS/ CB


(রিলিজ আইডি: 2177525) ভিজিটরের কাউন্টার : 34