প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রতিভায় ভরপুর ভারত; উদ্ভাবন ও সাহসের অনুপ্রেরণামূলক জীবনের অগণিত উদাহরণে ভাস্বর দেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 31 DEC 2024 8:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারত প্রতিভার এক বিশাল ভাণ্ডার, যেখানে উদ্ভাবন, অধ্যবসায় এবং সাহসের অসংখ্য অনুপ্রেরণামূলক জীবনগাঁথা দেশকে আলোকিত করছে। তিনি "গ্রীন আর্মি"র পথপ্রদর্শক কাজের প্রশংসা করেন এবং একে অনুপ্রেরণাদায়ী উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।

প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে পোস্টে লিখেছেন:

“প্রতিভায় ভরপুর ভারত, যেখানে উদ্ভাবন ও সাহসের অসংখ্য অনুপ্রেরণামূলক জীবনগাঁথা আমাদের সামনে উদ্ভাসিত। চিঠির মাধ্যমে তাঁদের অনেকের সঙ্গে সংযুক্ত থাকতে পারাটা সত্যিই আনন্দের। এরকমই এক উদ্যোগ হল ‘গ্রীন আর্মি’, যাঁদের পথপ্রদর্শক কাজ যে কাউকে অনুপ্রাণিত করবে।”

 

***

SSS/SS


(রিলিজ আইডি: 2176188) ভিজিটরের কাউন্টার : 22