প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিজয় কুমার মালহোত্রার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

প্রকাশিত: 30 SEP 2025 8:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 
 বিজয় কুমার মালহোত্রার প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন।

এক্স পোস্টে শ্রী মোদী লিখেছেন :

“শ্রী বিজয় কুমার মালহোত্রা জি নিজেকে একজন অনন্যসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষের সমস্যাগুলি তিনি অত্যন্ত ভালো বুঝতেন। দিল্লিতে আমাদের দলকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংসদীয় কাজকর্মের জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রয়াণে ব্যথিত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

 

SC/MP/DM


(রিলিজ আইডি: 2173178) ভিজিটরের কাউন্টার : 29