প্রধানমন্ত্রীর দপ্তর
বিজয় কুমার মালহোত্রার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
পোস্ট করার দিনক্ষণ:
30 SEP 2025 8:44AM by PIB Agartala
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিজয় কুমার মালহোত্রার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
শ্রী মোদী বলেন, বিজয় কুমার মালহোত্রা জী একজন অসাধারণ নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যার জনগণের সমস্যাগুলি সম্পর্কে খুব ভাল ধারণা ছিল । দিল্লিতে বিজেপি সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি অন্যতম ভূমিকা নিয়েছিলেন। সংসদীয় রাজনীতিতেও তাঁর ভূমিকা অবিস্মরণীয়।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্টে লিখেছেন,
"বিজয় কুমার মালহোত্রা জী একজন অসামান্য নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যার মানুষের সমস্যাগুলি সম্পর্কে খুব ভাল ধারণা ছিল। দিল্লিতে আমাদের দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংসদীয় রাজনীতিতেও তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি। "
***
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2173005)
ভিজিটরদের কাউন্টার : 19