প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশিয়ার উপ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 25 SEP 2025 8:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

কৃষি, সার, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পারস্পরিক স্বার্থের অন্য নানা বিষয় নিয়ে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে তাঁরা মতবিনিময় করেছেন। 

প্রেসিডেন্ট পুতিনকে প্রধানমন্ত্রী উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আসন্ন ২৩-তম ভারত-রুশ বার্ষিক শিখর বৈঠকে ভারতে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করে আছেন। 

 


SC/AB/NS….


(রিলিজ আইডি: 2171646) ভিজিটরের কাউন্টার : 28