প্রধানমন্ত্রীরদপ্তর
ইটানগরে স্থানীয় ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
22 SEP 2025 3:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইটানগরে স্থানীয় ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের সঙ্গে দেখা করেছেন। তাঁরা বিভিন্ন পণ্যের পসরা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। জিএসটি সংস্কারে তাঁরা খুশি। প্রধানমন্ত্রী তাঁদের হাতে ‘গরব সে কহো ইয়ে স্বদেশী হ্যায়’ লেখা পোস্টার তুলে দেন। এইসব পোস্টার নিজেদের দোকানে তুলে ধরার আশ্বাস দিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেছেন, আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভারতের অর্থনৈতিক যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হ’ল। শুরু হ’ল – জিএসটি সাশ্রয় উৎসব। এই লগ্নে ভারতের সূর্যোদয়ের প্রদেশ অরুণাচলে অবস্থান করা সবদিক থেকেই প্রাসঙ্গিক।
এই মর্মে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/SB
(রিলিজ আইডি: 2169717)
ভিজিটরের কাউন্টার : 34
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam