প্রধানমন্ত্রীরদপ্তর
শক্তিশালী ভারত – মার্কিন সম্পর্কের কথা পুনরায় উল্লেখ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
10 SEP 2025 7:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শক্তিশালী ভারত – মার্কিন সম্পর্কের কথা পুনারায় উল্লেখ করেছেন। দুই দেশের মধ্যে চলতি বাণিজ্য সংক্রান্ত আলোচনার বিষয়েও তিনি প্রত্যয়ী। উভয় দেশের মানুষের সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন দিল্লি ও ওয়াশিংটন একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের একটি পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সহযোগী এবং অনিবার্য অংশীদার। দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য সংক্রান্ত আলোচনা দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অসীম সম্ভাবনার পথ প্রশস্ত করবে। আলোচনা শীঘ্র সম্পন্ন করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য তিনি আগ্রহী।
SC/AC/SB…
(রিলিজ আইডি: 2165208)
ভিজিটরের কাউন্টার : 19
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam