প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 01 SEP 2025 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি ১ সেপ্টেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন,
“আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনের জন্য রইল আমাদের সমবেদনা ও প্রার্থনা। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম মানবিক সাহায্য ও ত্রাণ দিতে প্রস্তুত।”


SC/PM/CS


(রিলিজ আইডি: 2162693) ভিজিটরের কাউন্টার : 22