প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 11 AUG 2025 6:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউক্রেনের প্রেসিডেন্ট মাননীয় মিঃ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ভাবনা ভাগ করে নেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

দ্রুত শান্তি ফেরানোর লক্ষ্যে ভারতের বলিষ্ঠ অবস্থানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহায়তার কথা পুনরায় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। 


ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি নিয়েও তাঁরা মত বিনিময় করেন। 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2155411) ভিজিটরের কাউন্টার : 30