প্রকাশিত:
09 AUG 2025 6:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ অগাস্ট ২০২৫
কাশ্মীর উপত্যকায় প্রথম পণ্যবাহী ট্রেনের আগমনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেছেন, এটি এই অঞ্চলকে জাতীয় পণ্যবাহী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
কেন্দ্রীয় রেল, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, এই উন্নয়ন জম্মু ও কাশ্মীরের অগ্রগতি এবং সমৃদ্ধি উভয়কেই বাড়িয়ে তুলবে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছেন;
“জম্মু ও কাশ্মীরে বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ দিন! এটি অগ্রগতি এবং সমৃদ্ধি উভয়কেই বাড়িয়ে তুলবে।”
SC/SB/AS