প্রকাশিত:
08 APR 2025 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-এর সঙ্গে দেখা করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-এর সঙ্গে দেখা করে আনন্দিত। ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দুবাই প্রধান ভূমিকা পালন করেছে। এই বিশেষ সফর আমাদের সুগভীর বন্ধুত্ব আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যতে আরও সুনিবিড় সহযোগিতার পথ প্রশস্ত করবে।
@HamdanMohammed”
SC/SD/SKD/