প্রধানমন্ত্রীরদপ্তর
মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
प्रविष्टि तिथि:
30 SEP 2024 11:39AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৪
শ্রী মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে। শ্রী মোদী শ্রী মিঠুন চক্রবর্তীকে সাংস্কৃতিক আইকনের আখ্যা দিয়ে বলেন, তাঁর বহুমুখী প্রতিভা সব বয়সের মানুষের প্রশংসা পেয়েছে।
এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের এক বার্তার উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন :
“শ্রী মিঠুন চক্রবর্তীজি সম্মানীয় দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় আনন্দিত। ভারতীয় সিনেমায় তাঁর অসাধারণ অবদান তাঁকে এই স্বীকৃতি এনে দিয়েছে। তিনি একজন সাংস্কৃতিক আইকন। তাঁর বহুমুখী প্রতিভা সমস্ত বয়সের মানুষেরই প্রশংসা পেয়েছে। তাঁকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”
PG/AB/DM
(रिलीज़ आईडी: 2060497)
आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam