প্রধানমন্ত্রীরদপ্তর
জাপানের আইনসভার অধ্যক্ষ এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন
প্রকাশিত:
01 AUG 2024 9:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ আগস্ট ২০২৪
জাপানের প্রতিনিধিসভার অধ্যক্ষ নুকাগা ফুকুশিরো এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। জাপানের সাংসদ, বাণিজ্য জগতের কুশীলবদের ওই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ভারত-জাপান বিশেষ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দু’দেশের সংসদীয় আদান-প্রদানের গুরুত্বও পুনরায় ব্যক্ত করেন তাঁরা।
২০২২-২৭ সময়ের মধ্যে ভারতে জাপানের বিনিয়োগের পরিমাণ ৫ ট্রিলিয়ন ইয়েনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ যেভাবে এগিয়ে চলেছে, তাতে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এরপরেও বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা বলেন তাঁরা। চিরাচরিত এবং অত্যাধুনিক – দুটি ক্ষেত্রেই সহযোগিতার পরিসর বাড়ানোয় তাঁরা জোর দেন।
জাপানের আইনসভার অধ্যক্ষ নুকাগা আধুনিক প্রজন্মের কর্মীগোষ্ঠীর প্রশিক্ষণের ক্ষেত্রে দু’দেশের যৌথ উদ্যোগের কথা বলেন। এ প্রসঙ্গে জাপানি ভাষা শিক্ষা এবং সে দেশের রীতিনীতি সম্পর্কে কর্মীদের ওয়াকিবহাল করে তোলার বিষয়টি উঠে আসে। পারস্পরিক অংশীদারিত্বে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বও উল্লেখ করেন তাঁরা।
বাণিজ্যিক পরিমণ্ডলকে বিনিয়োগকারীদের কাছে সুবিধাজনক করে তুলতে ভারত সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে ওই দেশ থেকে আরও বিনিয়োগ আসার বিষয়ে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
PG/AC/DM..
(রিলিজ আইডি: 2047116)
ভিজিটরের কাউন্টার : 82
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam