সংসদবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদীয় বিষয়ক মন্ত্রী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ৩০ জানুয়ারি সংসদে বৈঠক করবেন

সংসদীয় অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি, চলবে ৯ ই ফেব্রুয়ারী পর্যন্ত

প্রকাশিত: 29 JAN 2024 2:53PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯ জানুয়ারি , ২০২৪

 

সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী, সংসদীয় অধিবেশন শুরুর আগে সংসদের উভয় কক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল অর্থাৎ ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সংসদের গ্রন্থাগার ভবনে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।  

রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে সংসদীয় অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি ২০২৪। সরকারি কাজকর্মে জরুরী প্রয়োজন ব্যতিরেকে অধিবেশন শেষ হতে পারে ৯ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন পয়লা ফেব্রুয়ারি ২০২৪ অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।  


PG/ AB/SG


(রিলিজ আইডি: 2000466) ভিজিটরের কাউন্টার : 135
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Kannada