প্রকাশিত:
11 NOV 2023 5:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২৩
বিশিষ্ট তেলুগু অভিনেতা শ্রী চন্দ্রমোহন গারুর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে তাঁর শোকবার্তায় তিনি বলেছেন:
"প্রখ্যাত তেলুগু অভিনেতা শ্রী চন্দ্রমোহন গারুর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। চলচ্চিত্র জগতের তিনি ছিলেন এক আলোকময় সত্তা। বলিষ্ঠ অভিনয় এবং অননুকরণীয় বিশিষ্টতায় তিনি কয়েক প্রজন্মকেই মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে সৃজনশীলতার জগতে এমন এক শূন্যতার সৃষ্টি হল, যা সহজে পূর্ণ হওয়ার নয়। তাঁর পরিবার পরিজন এবং অসংখ্য অনুরাগীর মতো আমিও উদ্বিগ্ন। ওম শান্তি।"
PG/SKD/AS/