প্রকাশিত:
27 OCT 2023 5:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ অক্টোবর, ২০২৩
চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমসে পুরুষদের সিঙ্গলস এসএইচ ৬ বিভাগে রুপো জয়ের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, কৃষ্ণ নগর-কে অভিনন্দন জানিয়েছেন।
তিনি নগরের স্থৈর্যের প্রশংসা করেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের সিঙ্গলস এসএইচ ৬ বিভাগে রুপো জিতে কৃষ্ণ নগর যে অসামান্য কৃতিত্বের পরিচয় রেখেছেন, সেজন্য তাঁকে অভিনন্দন।
তাঁর প্রতিভা ও স্থৈর্য উজ্জ্বল হয়ে উঠেছে।”
PG/SD/SKD