প্রকাশিত:
24 OCT 2023 9:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান প্যারা গেমস-এ পুরুষদের ৬৫ কেজি ভারোত্তলন বিভাগে ব্রোঞ্জ জয়ের জন্য আজ অশোককে অভিনন্দন জানিয়েছেন।
অশোকের অসামান্য দক্ষতা এবং অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“আমাদের প্যারা পাওয়ার লিফটার অশোকের অসাধারণ জয়ের মুহুর্ত! পুরুষদের ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ের জন্য আপনাকে অভিনন্দন অশোক। তাঁর অসামান্য দক্ষতা এবং অধ্যবসায় দেশকে গর্বিত করেছে।”
PG/AC/NS