প্রকাশিত:
26 OCT 2023 9:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
চীনের হাংঝাউ-এ এশিয়ান প্যারা গেমস-এ পুরুষদের শট পাট-এফ৫৫ বিভাগে মুথুরাজা ব্রোঞ্জ পদক জেতায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, মথুরাজার সংকল্প ও শক্তি বিশ্বমঞ্চে ভারতের প্রতিভাকে তুলে ধরেছে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন :
“পুরুষদের শট পাট-এফ৫৫ বিভাগে মুথুরাজাকে তাঁর অসাধারণ ব্রোঞ্জ জয়ে অভিনন্দন। তাঁর সংকল্প ও শক্তি বিশ্বমঞ্চে ভারতের প্রতিভাকে তুলে ধরেছে। এই সাফল্য অন্যদেরকেও স্বপ্নভ্রষ্ট না হয়ে সাফল্য অর্জনে উৎসাহিত করুক।”
PG/AB/NS