প্রধানমন্ত্রীরদপ্তর
তীরন্দাজি প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের জন্য ওজাস প্রবীণ দেওতালেকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
07 OCT 2023 8:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৩
এশিয়ান গেমস-এ পুরুষদের তীরন্দাজি প্রতিযোগিতার ব্যক্তিগত পর্যায়ে স্বর্ণ পদক লাভের জন্য ওজাস প্রবীণ দেওতালেকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় শ্রী মোদী বলেছেন :
“এশিয়ান গেমস-এ পুরুষদের ব্যক্তিগত পর্যায়ে ভারতীয় তীরন্দাজ ওজাস প্রবীণ দেওতালের স্বর্ণ পদক জয়ের ঘটনায় তাঁকে অভিনন্দন জানাই। তাঁর সঠিক নিশানা, সঙ্কল্প এবং অবিচলিত মানসিকতার মাধ্যমে তিনি আবার এক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন। সমগ্র জাতি তাঁর এই সাফল্যে গর্বিত।”
PG/SKD/DM
(रिलीज़ आईडी: 1965482)
आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam