প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের দতিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন
দুর্ঘটনাগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে
প্রকাশিত:
28 JUN 2023 8:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের দতিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন। শ্রী মোদী দুর্ঘটনাগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইটে বলা হয়েছে,
“দতিয়ায় সড়ক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকটাত্মীদের আমি আমার শোক এবং সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন কামনা করি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ এবং উদ্ধারের কাজে তৎপর রয়েছে: PM Modi”
“দতিয়ায় সড়ক দুর্ঘটনা মৃতদের নিকটাত্মীকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা: PM @narendramodi”
CG/AB/NS
(রিলিজ আইডি: 1936238)
ভিজিটরের কাউন্টার : 165
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam