প্রকাশিত:
23 APR 2023 10:18AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৩এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তুতিকোরিন বন্দরে বৃক্ষরোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রশংসা করেছেন।
এই বন্দরে ২০২২ সালে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক ১০ হাজার গাছের চারা পুঁতেছিল। এই গাছগুলি এখন বড় হচ্ছে, যা আগামী প্রজন্মের জন্য লাভজনক হবে।
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,
“পরিবেশ রক্ষার জন্য @vocpa_tuticorin-এর সুন্দর এবং দূরদর্শী এক উদ্যোগ। অনেক অনেক অভিনন্দন।“
PG/CB/NS