প্রধানমন্ত্রীরদপ্তর
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার সর্বদাই সচেষ্ট: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
10 MAR 2023 9:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনসাধারণের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে সর্বদাই সচেষ্ট।
সাংসদ শ্রী রাজেশ চুদাসামা এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, উড়ান প্রকল্পের মাধ্যমে এখন দেশের সাধারণ মানুষ সহজেই বিমানযাত্রা করতে পারছেন। এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে আমাদের নিরন্তর উদ্যোগ বজায় থাকবে। এর মাধ্যমে, সাধারণ মানুষ সবধরনের সুযোগ-সুবিধা পাবেন”।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1906017)
ভিজিটরের কাউন্টার : 145
এই রিলিজটি পড়তে পারেন:
Urdu
,
Kannada
,
English
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam