প্রধানমন্ত্রীরদপ্তর
সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় সকলকে অংশ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
21 FEB 2023 3:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলকে বিশেষ করে যুব সম্প্রদায়কে সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পর্যটন মন্ত্রক সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা শুরু করতে চলেছে।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য স্থানীয় কলা, সংস্কৃতি এবং জীবনশৈলীকে সংরক্ষিত করা ও এগুলির প্রতি উদ্যোগী গ্রামগুলিকে সম্মান জানানো।
পর্যটন মন্ত্রকের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“আমি আপনাদের সকলকে বিশেষ করে দেশের যুব সম্প্রদায়কে ভারতের বিশেষ পর্যটন ক্ষমতা তুলে ধরার জন্য এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানাই। https://www.rural.tourism.gov.in/best-rural-village-competition.html”
PG/PM/NS
(রিলিজ আইডি: 1901269)
ভিজিটরের কাউন্টার : 199
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam