প্রকাশিত:
31 OCT 2022 12:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২২
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইটে বলা হয়েছে;
“ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই @LulaOficia। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর ও প্রসারিত করতে, সেই সঙ্গে বিশ্বপর্যায়ের বিষয়গুলি নিয়েও একত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”
PG/AB/NS