প্রধানমন্ত্রীরদপ্তর
পশ্চিমবঙ্গে দুর্ঘটনায় প্রাণহানির খবরে প্রধানমন্ত্রী মর্মাহত
পিএমএনআরএফ থেকে ক্ষতিগ্রস্তদের এককালীন সাহায্য
প্রকাশিত:
09 AUG 2022 10:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ অগাস্ট, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক ব্যক্ত করেছেন। শ্রী মোদী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পিএমএনআরএফ থেকে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা।
নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। আহতদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা: প্রধানমন্ত্রী”।
PG/CB/SB
(রিলিজ আইডি: 1850527)
ভিজিটরের কাউন্টার : 127
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam