প্রধানমন্ত্রীরদপ্তর
পদ্মশ্রী ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
प्रविष्टि तिथि:
26 JUL 2022 3:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পদ্মশ্রী ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ মানবাত্মার প্রতীক। অসংখ্য মানুষের রোগ উপশমকারী একজন দয়ালু ও উদারহৃদয় চিকিৎসক হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন। পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় তাঁর সঙ্গে মতবিনিময়ের কথা আমার আজও মনে আছে। তাঁর প্রয়াণে আমি ব্যথিত। ওঁর পরিবার এবং অনুরাগীবৃন্দের প্রতি শোক ও সমবেদনা জানাই। ওঁ শান্তি।”
PG/CB/NS
(रिलीज़ आईडी: 1844971)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam