প্রধানমন্ত্রীরদপ্তর
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা নির্দেশকের গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী আশা কর্মীদের সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন
প্রকাশিত:
23 MAY 2022 9:10AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মে, ২০২২
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা নির্দেশকের গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আশা কর্মীদের সমগ্র দলের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, আশা কর্মীরা অগ্রভাগে থেকে একটি সুস্থ ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন। তাঁদের উৎসর্গ এবং সংকল্প প্রশংসনীয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, " আশা কর্মীদের সমগ্র দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা নির্দেশকের গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে বলে আমি আনন্দিত। সকল আশা কর্মীদের অভিনন্দন জানাই। তাঁরা একটি সুস্থ ভারত নিশ্চিত করতে এগিয়ে চলেছেন। তাঁদের নিষ্ঠা ও দৃঢ়তা প্রশংসনীয়।"
CG/ SB
(রিলিজ আইডি: 1827581)
ভিজিটরের কাউন্টার : 158
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam