প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ইনটেলের সিইও প্যাট গেলসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করেছেন
প্রকাশিত:
06 APR 2022 11:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইনটেলের প্রধান কার্যনির্বাহী অধিকর্তা (সিইও) প্যাট গেলসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ এবং প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছেন। ভারতের প্রতি প্যাট গেলসিঞ্জারের ইতিবাচক মনোভাবেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
ইনটেলের সিইও-র ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “@পিগেলসিঞ্জারের সঙ্গে দেখা করে খুশি! প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। ভারতের প্রতি আপনার ইতিবাচক মনোভাবের প্রশংসা জানাই”।
CG/SS/SB
(রিলিজ আইডি: 1814477)
ভিজিটরের কাউন্টার : 194
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam