প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন
প্রকাশিত:
04 APR 2022 6:37PM by PIB Kolkata
নতুন দিল্লি,৪ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রধানমন্ত্রী বেনেট'এর কোভিড-১৯ ধরা পরার পর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শ্রী মোদী শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইসরায়েলে সাম্প্রতিক সন্ত্রাস হামলায় প্রাণহানির জন্যও শোক প্রকাশ করেছেন।
উভয় নেতা ইউক্রেনের পরিস্থিতি সহ সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা চলতি দ্বিপাক্ষিক সহযোগিতার উদ্যোগও নিয়েও পর্যালোচনা করেন।
পূর্ব নির্ধারিত দিনে ভারত সফরে আগত ইসরায়েলের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ্রহী বলেও জানান শ্রী মোদী।
CG/SS
(রিলিজ আইডি: 1813513)
ভিজিটরের কাউন্টার : 176
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam