সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
ক্যাশ ভ্যান সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি
প্রকাশিত:
27 FEB 2022 10:33AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক গত ২৩ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড - ১৬৩ : ২০২০ (নির্দিষ্ট সময় অন্তর সংশোধন সহ) অনুযায়ী ক্যাশ ভ্যানগুলি ন্যূনতম শর্তাবলী মেনে চলবে। অবশ্য, ভারতীয় মানক ব্যুরো আইন ২০১৬ (২০১৬-র ১১)-র আওতায় সংশ্লিষ্ট নীতি-নির্দেশিকা বিজ্ঞাপিত না হওয়া পর্যন্ত সমস্ত ক্যাশ ভ্যান অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সংক্রান্ত শর্তাবলী অনুসরণ করবে।
এর ফলে, স্পেশাল পার্পাস ভেইকেল হিসেবে ক্যাশ ভ্যান তৈরি, এধরণের যানবাহনের শ্রেণী বিভাজন অনুযায়ী অনুমোদন যাচাই এবং নথিভুক্তিকরণের কাজ সহজ হবে।
CG/BD/AS/
(রিলিজ আইডি: 1801650)
ভিজিটরের কাউন্টার : 198