প্রধানমন্ত্রীরদপ্তর
রাজস্থানের কোটায় এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান
প্রকাশিত:
21 FEB 2022 9:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২২
রাজস্থানের কোটায় এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক ট্যুইটে বলা হয়েছে, “রাজস্থানের কোটায় সড়ক দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। স্বজন হারানো পরিবারগুলিকে ঈশ্বর এই অপার দুঃখ সহ্য করার শক্তি যোগান: প্রধানমন্ত্রী”।
“কোটায় মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী”।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1800015)
ভিজিটরের কাউন্টার : 185
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam