প্রধানমন্ত্রীরদপ্তর
কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত:
17 JAN 2022 9:50AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৭ই জানুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর মৃত্যু কলা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় নৃত্য কলাকে যিনি পরিচয় করিয়েছিলেন, সেই পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে আমি গভীর মর্মাহত। তাঁর মৃত্যু কলা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধ ভক্তদের সমবেদনা জানাই। ওঁ শান্তি !!”
CG/CB/NS
(রিলিজ আইডি: 1790489)
ভিজিটরের কাউন্টার : 225
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam