প্রধানমন্ত্রীরদপ্তর
কর্ণাটকে বাড়ি ভেঙ্গে পড়ায় জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ; দুর্ঘটনায় নিহতদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান
प्रविष्टि तिथि:
07 OCT 2021 1:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ অক্টোবর, ২০২১
কর্ণাটকের বেলাগাভিতে বাড়ি ভেঙ্গে পড়ায় বেশ কয়েকজনের জীবনহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ট্যুইটে বলা হয়েছে, “কর্ণাটকের বেলাগাভিতে বাড়ি ভেঙ্গে পড়ার দরুণ কয়েকজনের জীবনহানিতে অত্যন্ত দুঃখিত। দুঃখের এই মুহূর্তে আমি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। দুর্ঘটনায় নিহতদের নিকট একজনকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে : প্রধানমন্ত্রী @narendramodi".
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1761922)
आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam