প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী কোভিডের ব্যবস্থাপনার জন্য সেনাবাহিনীর প্রস্তুতি ও উদ্যোগের পর্যালোচনা করেছেন

প্রকাশিত: 29 APR 2021 1:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯শে এপ্রিল, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে সাক্ষাৎ করেছেন। তাঁরা কোভিড পরিস্থিতিতে সেনাবাহিনী যে সব উদ্যোগ নিয়েছেসেগুলি নিয়ে আলোচনা করেন।

জেনারেল নারাভানে প্রধানমন্ত্রীকে জানানসেনাবাহিনীর চিকিৎসা বিভাগের কর্মীরা বিভিন্ন রাজ্য সরকারকে সাহায্য করছেন। দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীঅস্থায়ী হাসপাতাল গড়ে তুলেছে।

জেনারেল নারাভানে আরো জানিয়েছেনযে সব অঞ্চলে সম্ভব হচ্ছেসেখানে সামরিক হাসপাতালে অসামরিক নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ নাগরিকরাতাঁদের নিকটবর্তী সেনা হাসপাতালে প্রয়োজনে যেতে পারেন।  

প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান আরো জানিয়েছেনসেনাবাহিনীর দক্ষ কর্মীরা প্রয়োজনে আমদানী করা অক্সিজেন সিলিন্ডার এবং বিশেষ ধরণের যানবাহন ব্যবহার করার কাজে প্রশাসনকে সাহায্য করছেন।

 

SC/CB/SFS


(রিলিজ আইডি: 1714920) ভিজিটরের কাউন্টার : 338