সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
ভিন্টেজ যানবাহন রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রস্তাবিত বিধিগুলির জন্য জনমত চাওয়া হচ্ছে
প্রকাশিত:
27 NOV 2020 11:12AM by PIB Kolkata
নতুন দিল্লী, ২৭ নভেম্বর, ২০২০
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ভিন্টেজ মোটর-যানবাহন সম্পর্কিত সিএমভিআর ১৯৮৯ এর আইন সংশোধনের বিষয়ে গত ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে জনমত ও পরামর্শ জানতে চেয়েছে। এই বিজ্ঞপ্তিতে মন্ত্রক ভিন্টেজ মোটর যানবাহনের নিবন্ধকরণ প্রক্রিয়াটি কিভাবে করা যায় সে সম্পর্কে ইচ্ছা প্রকাশ করেছে। অতীত দিনের ঐতিহ্যবাহী যানবাহনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের জন্য কোন বিদ্যমান বিধি নেই। নতুন বিধি কেন্দ্রীয় মোটরযান আইন ১৯৮৯ এর উপবিধি ৮১এ, ৮১ বি, ৮১সি,৮১ডি,৮১ই, ৮১ এফ,৮১জির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
খসড়া বিধিগুলিতে ভিন্টেজ মোটর যানবাহনকে সংজ্ঞায়িত করা হয়েছে সেই সমস্ত যানবাহন, যেগুলি দু চাকার যান এবং চার চাকার গাড়ি অবাণিজ্যিক বা ব্যক্তিগত ব্যবহার করা হয়েছে। তাদের প্রথম নিবন্ধীকরণের তারিখ থেকে ৫০ বছরের বেশি বয়সী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভিন্টেজ মোটরগাড়ি হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে।
সমস্ত আবেদনপত্র পরিবহন পোর্টালের মাধ্যমে জমা করতে হবে।
প্রতিটি রাজ্য এ বিষয়ে একজন নোডাল অফিসার নিয়োগ করবেন যারা ভিন্টেজ মোটরযানের রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকবেন। এর আগে প্রতিটি রাজ্য একটি করে কমিটি গঠন করবে যে কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্তে উপনীত হবেন যে, ভিন্টেজ মোটর-যান হিসেবে সেটি স্বীকৃতি পাবে কিনা।
স্বীকৃতি পাওয়ার পর সেই ভিন্টেজ যানটিকে দশ সংখ্যার একটি নম্বর দেওয়া হবে। নতুন নম্বর নিবন্ধীকরণের জন্য ২০ হাজার টাকা এবং তা পুনর্নবীকরণের জন্য ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।
এ সম্পর্কিত বিষয়ে জনমত নেওয়ার জন্য মন্ত্রক ৩০ দিন সময় ধার্য করেছে।
***
CG/SB
(রিলিজ আইডি: 1676480)
ভিজিটরের কাউন্টার : 230