সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি পুডুচেরির জাতীয় সড়ক 45-A এর ওপর নির্মিত সড়ক সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন



ঐ অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের চাহিদা এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হলো

प्रविष्टि तिथि: 07 OCT 2020 2:14PM by PIB Kolkata

নতুন দিল্লী,৭ই অক্টোবর ২০২০



কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়কমন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুডুচেরির অরুমপার্থপুরম অঞ্চলের জাতীয় সড়ক 45-A এর রেলের লেভেল ক্রসিং এর ওপর নির্মিত এক কিলোমিটারের সড়ক সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সড়কের ওপর নির্মিত সেতুটি তৈরী করতে ৩৫ কোটি টাকা খরচ হয়েছে। পুডুচেরি অঞ্চল,বিশেষত ভিল্লানুর,আরিয়ুর,কান্দামঙ্গলম,মনাভেলি,গরিমেদু,অরভিল এবং আরিয়াক্কুপম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা এই প্রকল্প নির্মিত হওয়ায় পূরণ হলো। আজকের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্র শাসিত পুডুচেরির উপ রাজ্যপাল ড: কিরণ বেদি,মুখ্যমন্ত্রী শ্রী ভি,নারায়াণাস্বামী,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: ভি কে সিংহ,কেন্দ্র শাসিত অঞ্চলের মন্ত্রীসভার সদস্যরা,সাংসদ,বিধায়ক এবং কেন্দ্র ও রাজ্যের পদস্থ আধিকারিকরা।

অনুষ্ঠানে শ্রী গড়করি বলেন,এই প্রকল্প বাস্তবায়নের ফলে রেলের ক্রসিংয়ের জন্য যানজটের সমস্যা মিটবে। একই সঙ্গে সময় ও জ্বালানীর সাশ্রয় হবে,দূষণের পরিমাণও হ্রাস পাবে। জাতীয় মহাসড়ক 45, চার লেনের হলে পুডুচেরি এবং কারাইকল বন্দরের মধ্যে যাতায়াত মসৃণ হবে একইসঙ্গে কন্যাকুমারীর সঙ্গে সংযোগকারি ই সি আর রোডের সঙ্গেও যোগাযোগ মসৃণ হবে। কৃষিজীবি এবং মৎস্যজীবিরাও এর ফলে উপকৃত হবেন। কেন্দ্রীয় মন্ত্রী জানান,গত ছয় বছরে কেন্দ্র শাসিত পুডুচেরীর জাতীয় সড়ক নির্মাণে ৭০ কোটি টাকা খরচ করা হয়েছে। তিনি জানান তামিলনাড়ু ও পুডুচেরীর মধ্যে সংযোগের জন্য ১১ হাজার কোটি টাকার ২৮৭ কিলোমিটার পথের কাজ চলছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ড:ভি কে সিংহ জানান,তামিলনাড়ু সহ দেশের অনান্য প্রান্তের সঙ্গে পুডুচেরীকে সম্পূর্ণভাবে জুড়তে মন্ত্রক সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। আগামি ডিসেম্বরের মধ্যে মাদাগাদিপেট রাজ্য সীমান্ত থেকে অরভিল গ্রাম পর্যন্ত ৯ কোটি টাকা ব্যয় নির্মিত ৮ কিলোমিটার সড়কের কাজ শেষ হবে।

পুডুচেরীর উপ রাজ্যপাল ড:কিরণ বেদি,সাধারন মানুষের চাহিদা পূরণ করার জন্য কেন্দ্র সরকারের ভূয়সী প্রশংসা করেন। প্রকল্প নির্মাণে বিলম্ব হলে খরচের পরিমাণ বেড়ে যায় বলে তিনি সতর্ক করে দেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের নতুন করে প্রশিক্ষণের ওপর তিনি জোর দেন।

পুডুচেরীর মুখ্যমন্ত্রী শ্রী ভি নারায়নাস্বামী এবং পাবলিক ওয়ার্ক দপ্তরের মন্ত্রী শ্রী নামাশিবায়ম আজকের অনুষ্ঠানে ভাষণ দেন।



CG/PPM


(रिलीज़ आईडी: 1662494) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Tamil , Telugu