পর্যটনমন্ত্রক

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের আওতায় 'গ্রামীণ পর্যটন : পূর্বের অবস্থা থেকে ভবিষ্যতের নিয়ম' শীর্ষক আলোচনাসভার আয়োজন

प्रविष्टि तिथि: 28 SEP 2020 3:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘গ্রামীণ পর্যটন : পূর্বের অবস্থা থেকে ভবিষ্যতের নিয়ম' শীর্ষক এক ওয়েবিনার সিরিজের আয়োজন করে। এই ওয়েব-ভিত্তিক আলোচনাসভার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি, কৃষিকাজ, সেখানকার মানুষ, চিন্তাভাবনা, তাঁদের জীবনধারণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। এই সময়ে, কয়েক লক্ষ 'হোয়াইট কলার' কর্মী কর্মসংস্থান হারিয়েছেন বা তাঁদের বেতন হ্রাস পেয়েছে। এমনকি, অনেক 'ব্লু কলার' শ্রমিকরা এই সময়ে গ্রামে ফিরে এসেছেন কাজ হারিয়ে। তাই এই কঠিন সময়ে গ্রামাঞ্চলে বিকল্প ইকো-সিস্টেম তৈরি এবং বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নতুন প্রজন্মের কাছে  পর্যটনের গুরুত্ব তুলে ধরে এই শিল্পের বিকাশে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে পর্যটনের বিকাশ ঘটানো বিশেষ প্রয়োজন। 
 
এদিনের এই ওয়েবিনারের মাধ্যমে গ্রামীণ পর্যটন শিল্পের বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 'গ্রিন পিপল'-এর প্রতিষ্ঠাতা শ্রী রূপেশ রায় 'পর্যটন ক্ষেত্রের মধ্যে  গ্রামীণ পর্যটনের উন্নতি' বিষয়ে বক্তব্য রাখেন। কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে বহু মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। গ্রামীণ পর্যটনের সর্বাধিক প্রয়োজনীয় উপাদান হল গল্প বলা। একজন ভ্রমণকারীর অভিজ্ঞতা এই গল্প বলার মাধ্যমে তুলে ধরা বিশেষ প্রয়োজন। 
 
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক  রুপিন্দর ব্রার জানান, পরিবেশকে রক্ষা করে মানবতার স্বার্থে প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে পর্যটনের বিকাশ ঘটাতে হবে। 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' কর্মসূচির আওতায় ভারতের সমৃদ্ধশালী বৈচিত্র্য তুলে ধরার জন্য দেখো আপনা দেশ ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 
 
ওয়েবিনার সিরিজগুলি এখন থেকে ইউটিউব চ্যালেনেও দেখা যাবে তার লিঙ্কটি হল - https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured। এছাড়াও, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সমস্ত সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে।
 
পরবর্তী ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়েছে আগামী ১ অক্টোবর। এর বিষয় ভাবনা হল, ‘গান্ধীজি : দ্য বম্বে ইয়ার্স''। 
 
 
 
 
CG/SS/DM

(रिलीज़ आईडी: 1659898) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Tamil