নির্বাচনকমিশন

এক শ্রেণীর সংবাদ মাধ্যমে অসত্য তথ্য প্রকাশিত হয়েছে

प्रविष्टि तिथि: 22 SEP 2020 10:22AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২২ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
নির্বাচন কমিশনের নজরে এসেছে যে ২১শে সেপ্টেম্বর নতুন দিল্লীতে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারের স্বাগত ভাষণে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল আরোরার বক্তব্যকে এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে। 
 
দয়া করে খেয়াল রাখবেন ২১শে সেপ্টেম্বর বিকেল ৪.৩০ মিনিটে নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়েছে, “মুখ্য নির্বাচন কমিশনার উল্লেখ করেছেন,  বিহার সফরের প্রসঙ্গে কমিশন আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে।”
 
এএনআই-এর কপিটি উদ্ধৃত করে যেসব সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদন তৈরি করেছেন সেইসব সংবাদ মাধ্যমকে সরকারি প্রেস বিবৃতি দেখার অনুরোধ করা হচ্ছে। নির্বাচন কমিশন বিহার রাজ্যে খুব শীঘ্রই সফর করবে, দয়া করে আপনাদের প্রতিবেদনে  এই বিষয়টি ঠিক করে নিন  ।
 
কমিশনের বিহার সফরের সঙ্গে সে রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণার কোন সম্পর্ক নেই। যে বিষয়টি এএনআই-এর কপিতে উল্লেখ করা আছে তা সঠিক নয়।  
 
 
 
 
CG/CB/NS

(रिलीज़ आईडी: 1657658) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu