স্বরাষ্ট্র মন্ত্রক

গালওয়ান উপত্যাকায় ভারতীয় সেনাবাহিনীর বীর শহীদদের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর শ্রদ্ধার্ঘ্য নিবেদন

প্রকাশিত: 17 JUN 2020 5:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জুন, ২০২০

 

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের উদ্দেশে সমবেদনা প্রকাশ করেন। শ্রী শাহ বলেন, ‘আমাদের মাতৃভূমি রক্ষা করার সময় লাদাখের গালওয়ানে আমরা যে বীর সৈনিকদের হারিয়েছি, সেই দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না। সমগ্র জাতি আমাদের সেই সব অমর বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে, যাঁরা নিজের জীবন উৎসর্গ করে ভারতভূমিকে নিরাপদ রেখেছেন। তাদের অদম্য সাহস এবং বীরত্ব মাতৃভূমির প্রতি ভারতের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।’ 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি সেই সমস্ত পরিবারকে শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা এই মহান বীরদের ভারতীয় সেনাবাহিনীতে পাঠিয়েছেন। এঁদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য ভারত সবসময় ঋণী থাকবে। শহীদ পরিবারগুলির দুঃখের এই সময়ে সমগ্র জাতি এবং মোদী সরকার দৃঢ়ভাবে তাদের পাশেই রয়েছে। আমি আহত সৈনিকদের দ্রুত আরোগ্য কামনা করি।’

 

 


CG/CB/SFS


(রিলিজ আইডি: 1632204) ভিজিটরের কাউন্টার : 226
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Tamil , Telugu