প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী হান্দোয়ারায় শহীদ সেনা ও নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন
প্রকাশিত:
03 MAY 2020 5:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ মে, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের হান্দোয়ারায় শহীদ বীর সেনা ও নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী হান্দোয়ারায় শহীদ, ভারতের অসম সাহসী সেনা এবং নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন এই সেনাকর্মীদের বীরত্ব ও ত্যাগ দেশবাসী কখনও ভুলে যাবে না। তারা অত্যন্ত নিষ্ঠার সাথে দেশের সেবা করেছেন এবং নাগরিকদের রক্ষায় অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রধানমন্ত্রী তাদের পরিবারপরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
CG/TG
(রিলিজ আইডি: 1620791)
ভিজিটরের কাউন্টার : 171
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam