57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম ইফি-তে অস্কারে অংশগ্রহণের খুঁটিনাটি জানালেন নাতালিয়া ওয়াদে

প্রকাশিত: 26 NOV 2026 7:43PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342423Views: 10

গোয়া, ২৬ নভেম্বর ২০২৬

 

 

গোয়ায় ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি-র কলা অ্যাকাডেমিতে চলচ্চিত্র নির্মাতা, ছাত্র-ছাত্রী ও সিনেমাপ্রেমীদের অ্যাকাডেমি পুরস্কারে অংশগ্রহণের জন্য কী কী করতে হয়, সেবিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে একটি মাস্টার ক্লাসে। অ্যাকাডেমি অফ মোশান পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের রিলেশনস অ্যান্ড অ্যাওয়ার্ডস অ্যাডমিনিস্ট্রেশনে ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী নাতালিয়া ওয়াদে এই মাস্টার ক্লাসের সঞ্চালনা করেন। তিনি বলেন, চলচ্চিত্র নির্মাতারা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে পন্থা-পদ্ধতিগুলি সম্পর্কে বেশিরভাগ সময়ই অবগত থাকেন না। তিনি জেনারেল এন্ট্রি এবং সেরা ছবির প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন, সেবিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক কাহিনীচিত্র, তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে অংশ গ্রহণের জন্য কী কী করতে হয় সে সম্পর্কেও নানা তথ্য উপস্থাপিত করেছেন। এই মাস্টার ক্লাসের শেষে অংশগ্রহণকারীরা শ্রীমতী ওয়াদের সঙ্গে খোলামেলা এক আলোচনায় যোগ দেয়। তিনি চলচ্চিত্র নির্মাতাদের অ্যাকাডেমির প্রতিনিধি এবং স্থানীয় স্তরে যোগাযোগের পরামর্শ দেন। পুরো সেশনটি সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :  

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC/CB/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342423
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026