57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

কিরগিজ নাটক ‘স্কাইলার্ক’ ইফিতে নিয়ে এল স্থানান্তর, স্মৃতি এবং দৃঢ়তার কাহিনী

প্রকাশিত: 26 NOV 2026 2:33PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342115Views: 4

গোয়া, ২৬ নভেম্বর, ২০২৬

 

আজ গোয়ায় ৫৭-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ছায়াছবি স্কাইলার্কের ইন্ডিয়া প্রিমিয়ার শেষ হওয়ার পর ছবির পরিচালক ও চিত্রনাট্যকার নারগিজা দোতিয়েভা এবং প্রযোজক গুলনারা কাসমামবেতোভা পিআইবি আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন। ছবি নির্মাতারা আলোচনা করলেন তাঁদের সত্যিকারের অভিজ্ঞতা-যেটা তাদের ছবি তৈরি করতে অনুপ্রাণিত করেছিল- নিয়ে , মধ্য এশিয়ায় সোভিয়েতে নতুন করে সীমানা নির্ধারণের পরে মানুষের অবস্থা এবং ভারতীয় সিনেমার প্রতি তাদের দীর্ঘদিনের ভালোবাসা। 

৮৫ মিনিটের কিরগিজ ছবিটি তৈরি হয়েছে সত্যি ঘটনা এবং কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্ত থেকে আসা সংবাদের ভিত্তিতে। সেখানে নতুন করে চিহ্নিত সীমা শতশত বছর ধরে একসঙ্গে থাকা মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। কিশোর এনে-কে অনুসরণ করে ছবি চলতে থাকে। সে ঠাকুমার কাছে মানুষ। তাঁর মৃত্যুর পর সে এক নৈতিক ও ভাবাবেগগত পরীক্ষার সম্মুখীন হয় ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে। তাঁকে স্বামীর কবরের পাশে কবর দেওয়ার কথা ছিল কিন্তু সেই কবর এখন পড়েছে তাজিকিস্তান সীমান্তের ওপারে। 

আমূর অটাম ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ গ্র্যাঁ প্রি বিজয়ী স্কাইলার্ক মধ্য এশীয় কথকতাকে মিশিয়েছে সমকালীন চলচ্চিত্রের সঙ্গে। 

দোতিয়েভা ব্যাখ্যা করে বলেন, ছবিটি অনুপ্রাণিত সরাসরি সীমান্তের ঘটনা থেকে। কাসমামবেতোভা তুলে ধরেন, কীভাবে আচমকা বিভাজন পরিচিত চারণভূমি এবং পৈতৃক কবরস্থানকে পুরোপুরি পাল্টে দেয় নিয়ন্ত্রিত এলাকায়। কিরগিজ লোককথা অনুযায়ী স্কাইলার্ক ভেড়ার পিঠে  বাসা বাঁধে যা শান্তি এবং সম্প্রীতির প্রতীক। মানুষের দ্বন্দ্বের মধ্যে সহনশীলতার বার্তা দেওয়া হয়েছে এই ছবিতে। 

ভারতের সঙ্গে তাদের সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে চলচ্চিত্র নির্মাতারা বলেন, সোভিয়েত আমলের কিরগিজস্তানে কীভাবে ভারতীয় সিনেমা তাদের বাল্যকালকে মথিত করেছে। তাঁরা পাড়াপ্রতিবেশী  এবং পরিবারের সঙ্গে বলিউড ছবি দেখার কথা স্মরণ করেন। উঠোনে মিঠুন চক্রবর্তীর ডিসকো ডান্সারের গান গাইতে গাইতে নাচতেন। তাদের মতে ভারতীয় ছবি এমন একটা সমাজ যেখানে প্রেমের বহিঃপ্রকাশ অনেকটাই সীমিত, সেখানে প্রাণবন্ত,  টাটকা হাওয়ার মতো। । 

পরিচালক আরও বলেন, রাজ কাপুর থেকে অমিতাভ বচ্চনের ছবি কিরগিজস্তানের কয়েক প্রজন্মকে আলোড়িত করেছে তার উষ্ণতা, কাহিনী বলার ধরন এবং মানবিক সম্পর্কের উদযাপন দিয়ে। সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন বৃন্দা রণদীপ সুদান। 

 

SC / AP/AG


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342115
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026