57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৪টি দেশের ২,২৮৮ জন প্রতিনিধি নিয়ে ওয়েভস ফিল্ম বাজার - এর ২০তম পর্ব অনুষ্ঠিত

প্রকাশিত: 25 NOV 2026 8:41PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341847Views: 19

গোয়া, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

ওয়েভস ফিল্ম বাজার - এর ২০তম পর্বে ৫৪টি দেশ থেকে ২,২৮৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন ৪৭১ জন ক্রেতা। চলচ্চিত্র নির্মাতাদের একে অপরের সঙ্গে যুক্ত করা, প্রতিভার বিকাশ ঘটানো এবং ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্যে সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে এই আয়োজন দুই দশক পূর্ণ করল। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি) – এর সঙ্গে যৌথভাবে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) আয়োজিত এই পাঁচ দিনব্যাপী বাজারে ভারত ও চিলির যৌথ প্রযোজনার জন্য দুটি লেটার অফ ইনটেন্ট স্বাক্ষরিত হয়। এছাড়া, ব্যবসায়িক আলোচনার মাধ্যমে আরও ১৪টি সমঝোতাপত্র ও চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল ফলাফলগুলি তুলে ধরার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত জানান যে, কো-প্রোডাকশন মার্কেট-এর মাধ্যমে প্রায় ২২০টি পূর্বনির্ধারিত ওয়ান-টু-ওয়ান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় অংশ নেন ইফি’র উৎসব পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর, এনএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক শ্রী ধীরাজ সিং এবং ওয়েভস ফিল্ম বাজার-এর অফিসার অন স্পেশাল ডিউটি শ্রী শ্রীরাগ এম।

২০তম পর্বে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে রয়েছে
কো-প্রোডাকশন মার্কেট -

আটটি দেশ ও ১৩টি ভারতীয় ভাষা সহ ১৬টি ভাষার ২৫টি প্রকল্প এই বাজারে অংশ নিয়েছে।
ওয়ান-টু-ওয়ান বৈঠকের পাশাপাশি আরও বিভিন্ন ব্যবসায়িক আলোচনাও হয়।
নির্বাচিত ফিচার প্রকল্পগুলির মধ্যে অন্যতম হুরদা (দ্যাট টাইট গ্রিন টপ)-এর প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে প্রোডাকশন হাউস খান অ্যান্ড কুমার মিডিয়া।
প্রকল্প উন্নয়ন ও শিল্প সংক্রান্ত সুযোগ-সুবিধা
ওয়েভস ফিল্ম বাজার তার কো-প্রোডাকশন মার্কেট, স্ক্রিনরাইটার্স ল্যাব, ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাব এবং ভিউয়িং রুম-এর মাধ্যমে বিভিন্ন পর্যায়ে থাকা চলচ্চিত্র প্রকল্পগুলিকে সহায়তা প্রদান করেছে।
ভিউয়িং রুম'-এ ১৭০টি প্রকল্প জমা পড়ে, যার মধ্যে ১৫৫টি চলচ্চিত্র প্রায় ১০০ ঘণ্টা ধরে ৬০৮ জন দর্শক দেখেছেন। এই প্রকল্পগুলি ১১টি দেশের এবং বিভিন্ন ভাষার প্রতিনিধিত্ব করেছে।
বেঙ্গালুরু আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব তাদের উৎসবের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য ভিউয়িং রুম থেকে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করবে।
ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাব বিভাগ থেকে ৫৩টি জমা পড়া প্রকল্প থেকে পাঁচটি প্রকল্প নির্বাচিত হয়েছে। প্রতিটি প্রকল্প ইন্ডাস্ট্রির পরামর্শদাতাদের কাছ থেকে তিনটি করে ফিডব্যাক সেশন পায়।
স্ক্রিনরাইটার্স ল্যাবে, চলচ্চিত্র নির্মাতা সন্তোষ সিং এবং সুপার জিরো ফিল্মস, ট্রাভেলিন বোন এন্টারটেইনমেন্টের সাথে, সঞ্চিতা সিনহার নির্বাচিত প্রকল্প দ্য জাপানিজ ওয়াইফ-এর জন্য পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে।
ওয়েভস ফিল্ম বাজার নগদ অনুদান, পরিবেশনার সুযোগ, ফেলোশিপ, কাস্টিং পরিষেবা এবং পোস্ট-প্রোডাকশন সহায়তার মাধ্যমে প্রকল্পগুলিকে আর্থিক ও পেশাগত সহায়তা প্রদান করছে।

এনএফডিসি নগদ অনুদান পায়
গরিমা পুরা পরিচালিত নোজ বোন। অনুদান অর্থ ১০,০০০ মার্কিন ডলার।
রিধম জানভে পরিচালিত গুডবাই মিস্টার ডি মেলো এবং শ্রীময়ী সিং পরিচালিত ফায়ারফ্লাওয়ার্স-পেয়েছে ৫,০০০ মার্কিন ডলার।
রিবর্ন ইন্ডিয়া ফিল্ম ক্যাশ গ্রান্ট হিসেবে কুশল কিশোর ও কুশাগরা কিশোর পরিচালিত অ্যান্ড অন দ্যাট ডে…-কে দেওয়া হয় ১ লক্ষ টাকা।
মুকেশ ছাবড়া কাস্টিং অ্যাওয়ার্ড: ‘গুডবাই মিস্টার ডি’মেলো’-এর জন্য বিনামূল্যে কাস্টিং পরিষেবা।
প্রসাদ কর্পোরেশন পোস্ট-প্রোডাকশন অ্যাওয়ার্ড: আদিত্য ভেম্পতি পরিচালিত নদী।
মাইকা ক্রিয়েটিভ ফেলোশিপ: অজিত ভেলায়ুধন পরিচালিত আত্তুমালি (নদীর ধারে)। মুভিবাফ পোস্ট-প্রোডাকশন অ্যাওয়ার্ডস: আরাম নগর, কারেং এবং চাকাচৌন্ধ।
রিবর্ন ইন্ডিয়া ফিল্ম ডিস্ট্রিবিউশন অ্যাওয়ার্ড: ভাই ব্যান্ড (ওয়ান টু থ্রি মাইক চেক), পরিচালনায় মনীশ সাইনি।
ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাব অ্যাওয়ার্ডস:
প্রসাদ কর্পোরেশন পোস্ট-প্রোডাকশন অ্যাওয়ার্ড পেয়েছে দ্য গার্ডেন অফ আস, এবং বিশেষ সম্মাননা পেয়েছে ফ্যামিলি ম্যাটার, সাজা (দ্য ব্ল্যাকস্টোন রেসিও) ও হোয়্যার হ্যাজ দ্য রিভার গন।
নুবে স্টুডিও পোস্ট-প্রোডাকশন অ্যাওয়ার্ড পেয়েছে আত্তুমালি (বাই দ্য রিভার)।
আইআইসিটি ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাব অ্যাওয়ার্ড পেয়েছে দ্য গার্ডেন অফ আস।
প্যাভিলিয়ন, প্রযুক্তি এবং স্টার্টআপ
১২টি রাজ্য প্যাভিলিয়ন এবং চারটি দেশীয় প্যাভিলিয়ন আয়োজন করা হয়েছিল, যেখানে রাশিয়া অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করে।
মার্কেটপ্লেসে ২২টি বাজারের স্টল ছিল।
প্রযুক্তি বিভাগে নেটফ্লিক্স এবং ডলফিন এআই - এর মতো সংস্থাগুলি অন্তর্ভুক্ত ছিল, যারা মার্কেটপ্লেসে তাদের এআই স্টুডিও চালু করে। ওয়েভএক্স স্টার্টআপ শোকেস মিডিয়া, বিনোদন এবং উদীয়মান প্রযুক্তিতে কর্মরত ১০টি স্টার্টআপকে একত্রিত করে। অনুষ্ঠান-পরবর্তী প্রতিক্রিয়ার ভিত্তিতে, অংশগ্রহণকারী স্টার্টআপগুলি ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৯টিরও বেশি বৈঠক এবং ১৪টি চুক্তি ও সমঝোতার কথা জানিয়েছে, যার মধ্যে একটি সমঝোতাপত্রও রয়েছে।
২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আয়োজিত চার দিনব্যাপী নলেজ সিরিজ-এ ২৫টি প্যানেল সেশন অনুষ্ঠিত হয়। এতে ভারত ও বিদেশ থেকে প্রায় ১২৭ জন প্যানেলিস্ট এবং ১৭ জন মডারেটর অংশ নেন। এছাড়া নেটফ্লিক্স ইন্ডিয়া, প্রাইম ভিডিও এবং অ্যামাজন এমজিএম স্টুডিওস - এর মতো শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে যোগ দেন।
নানা বিষয়ে আলোচনার আয়োজন করা হয়। বিষয়গুলি হল;
ভারতীয় গল্পের বিবর্তন এবং সেগুলির বৈশ্বিক বুদ্ধিবৃত্তিগত সম্পদে রূপান্তর।
স্ট্রিমিং প্রবণতা এবং বিনোদন জগতের পরিবর্তনশীল প্রেক্ষাপট।
স্বাধীন চলচ্চিত্র এবং আন্তর্জাতিক সহ-প্রযোজনা।
চলচ্চিত্রে অর্থায়ন এবং আঞ্চলিক চলচ্চিত্র নির্মাণ ইকোসিস্টেম।
এভিজিসি-এক্সআর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তি।
মিডিয়া ও বিনোদন খাতে ভবিষ্যতের সৃজনশীল দক্ষতা এবং সুযোগ-সুবিধা।
এই সেশনগুলিতে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, প্রযোজক, ওটিটি নির্বাহী, চলচ্চিত্র উৎসব আয়োজক, পরিবেশক, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং প্রযুক্তি পেশাজীবীরা একত্রিত হয়েছিলেন।
বাজারের প্রভাব যে সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যমান হবে তার উল্লেখ করে শ্রী প্রভাত বলেন,অসংখ্য বি-টু-বি বৈঠক এবং প্রাণবন্ত আলোচনাসমূহের ফলাফল হয়তো আগামী বছর,বা তার পরের বছর কিংবা পরবর্তী তিন-চার বছরের মধ্যে দেখা যাবে।
শ্রী আশুতোষ গোয়ারিকর মানুষের সৃজনশীলতা ও আবেগকে কেন্দ্রবিন্দুতে রেখে উদীয়মান প্রযুক্তিগুলিকে গ্রহণ করার ওপর জোর দেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমন একটি হাতিয়ার হিসেবে বর্ণনা করেন, যা চলচ্চিত্র নির্মাতাদের সহায়তা করতে পারে, কিন্তু মানুষের সৃজনশীল ভূমিকার বিকল্প হতে পারে না। তিনি আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতি চলচ্চিত্র প্রকাশের সম্ভাবনাকে আরও প্রসারিত করবে, তবে এতে বিষয়বস্তু-নির্ভর চলচ্চিত্রের গুরুত্ব বিন্দুমাত্র কমবে না।
শ্রী শ্রীরাগ এম ভারতীয় স্বাধীন চলচ্চিত্রে এই প্ল্যাটফর্মের অবদানের কথা তুলে ধরেন। তিনি আট্টাম, বুম এবং অং - এর মতো চলচ্চিত্রগুলির উদাহরণ দেন, যা ওয়েভস ফিল্ম বাজার - এর সহায়তা পেয়েছিল এবং পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছিল।

সংবাদিক সম্মেলন পরিচালনা করেন শ্রী সৈয়দ রবিহাশমি।

 

SC/AB/SB


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341847
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026