57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

সিনেমা দেখার আনন্দঃ ইফি প্যারেডের মাধ্যমে গোয়ার সাংস্কৃতিক মহোৎসব এল রাজপথে

প্রকাশিত: 25 NOV 2026 9:06PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341767Views: 6

গোয়া, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)-র আয়োজন উৎসব প্রাঙ্গণের গণ্ডির বাইরে নিয়ে যেতে, পানাজির রাস্তাগুলিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হইয়। এই শোভাযাত্রার মূল ভাবনা ছিল ‘সিনেমা দেখার আনন্দ’। এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া (ইএসজি) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলা একাডেমি পর্যন্ত এই শোভাযাত্রায় ছিল সুসজ্জিত ট্যাবলো, ঐতিহ্যবাহী কারুশিল্প, লোকনৃত্য পরিবেশনা এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 

গোয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটে শোভাযাত্রায়। কার্নিভাল ও শিগমো উৎসবের পুরস্কারজয়ী ট্যাবলোগুলি ছাড়াও লোকনৃত্য পরিবেশিত হয়। গোয়ার উৎসবমুখর পরিবেশের সঙ্গে সিনেমার সর্বজনীন আবেদনের এক অপূর্ব মেলবন্ধন ঘটে এই শোভাযাত্রায় । এবারের ইফি-র মূল বিষয় ‘সীমানা ছাড়িয়ে গল্প’ । শিল্প ও সংস্কৃতির ভাষা কিভাবে ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে যেতে পারে তা অনুভূত হয়েছে এই শোভাযাত্রায়।    

শোভাযাত্রার উদ্বোধন করে গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত উৎসবে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলাকুশলী ও দর্শকদের স্বাগত জানান। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি স্থানীয় প্রতিভার বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জনঅংশীদারিত্বের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ‘আকাশ কান্দিল’ (ঐতিহ্যবাহী লণ্ঠন) প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি গোয়ার জনগণের সৃজনশীলতা প্রদর্শনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

 

 

SC/CB/ NS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341767
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026