57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

২০২৬ এর ইফিতে প্রদর্শিত ‘আই ম্যাটার’ চলচ্চিত্রটি পরিচিতি, নিজস্বতা ও মানবিকতার বহু স্তর অনুসন্ধান করেঃ চলচ্চিত্র নির্দেশক অ্যালিনা শেরবান

প্রকাশিত: 24 NOV 2026 8:18PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341093Views: 6

গোয়া, ২৪ নভেম্বর, ২০২৬  

 

৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি) গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে প্রদর্শিত হয়েছে ‘আই ম্যাটার (ইউ কনতেজ)’। সিনেমার পরিচালক, রোমানিয়ান-রোমা চলচ্চিত্র নির্মাতা আলিনা শেরবান বলেছেন, রোমা সম্প্রদায়ের অনেক না বলা কথা এখনও মানুষের কাছে পৌছায়নি। 

 

ইফিতে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় শেরবান চলচ্চিত্রটি নির্মাণের অনুপ্রেরণা, রোমা সম্প্রদায়ের চিত্রায়ন এবং সিনেমার মাধ্যমে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই আলাপচারিতায় প্রধান অভিনেত্রী ডেনিসা ফারকাশ এবং ভ্যানেসা ডান্সিয়াও যোগ নেন।      

রোমানিয়ান ও রোমানি ভাষায় সংলাপ সম্বলিত একটি দ্বিভাষিক সিনেমা ‘আই ম্যাটার’-এর ভারতীয় প্রিমিয়ার ইফি-তে প্রদর্শিত হয়েছে। রোমানিয়া, জার্মানি ও বেলজিয়ামের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি পরিচয়, পরিবার, আপনজন এবং অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের সন্ধানের মতো বিষয়গুলি তুলে ধরেছে। এই সিনেমার গল্পের মূল চরিত্র রেবেকা নামের এক তরুণী রোমা নারীকে কেন্দ্র করে। রেবেকা তার নিজের ঘর বলে পরিচিত অনাথ আশ্রমটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারাগার থেকে মুক্তি পেতে চলা তার বাবার সঙ্গে আবার-ও মিলিত হওয়ার এবং আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবার গড়ার আশায় থাকা রেবেকার এই পথ চলার মাঝে অভিনয় নিয়ে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তার সামনে এক নতুন শুরুর সম্ভাবনা নিয়ে আসে।    

 

সিনেমার মাধ্যমে গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এই চলচ্চিত্র মানবিকতার বিভিন্ন দিক খুঁজে পেতে চায়। “চলচ্চিত্রটি প্রশ্ন করে, মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য কে। আমি মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরতে চাই।” তিনি ইফিতে শামিল হতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং তার ভারত সফরকে ঘরে ফেরা হিসেবে বর্ণনা করেন।      

 

এই ছবির প্রধান অভিনেত্রী ডেনিসা ফারকাশ, যিনি রেবেকার চরিত্রে অভিনয় করেছেন, চলচ্চিত্রটিকে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন যা তার নিজের পরিচিতির সাথে তার সম্পর্ককে বদলে দিয়েছে। তিনি আগে নিজের রোমা জাতিসত্তাকে স্বীকার করার বিষয়ে দ্বিধান্বিত ছিলেন। কিন্তু এখনের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, “এই প্রথম আমি রোমা মানুষদের ইতিবাচক দৃষ্টিতে দেখলাম।” এই চরিত্রটি ফুটিয়ে তোলা তাকে নিজের পরিচিতির বিষয়ে লজ্জা কাটিয়ে উঠতে এবং গর্বের সাথে নিজের শিকড়কে স্বীকৃতি করতে সাহায্য করেছে। “আমি রোমা হতে পেরে গর্বিত।” এই সম্প্রদায় ও তাদের সন্তানদের কথা সকলের কাছে পৌছে যাওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি।    

 

প্রাঞ্জল রাই মতবিনিময়ের এই অধিবেশনটি সঞ্চালনা করেন । 

 

 

SC/CB/DM


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341093
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026