57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ভারত-জাপান সৃজনশীল সহযোগিতা জোরদার করতে ৫৭তম আইএফএফআই-তে আইআইসিটি ও ওয়াকম ইন্ডিয়ার মধ্যে কৌশলগত সমঝোতা স্বাক্ষরিত

প্রকাশিত: 23 NOV 2026 3:06PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340400Views: 2

গোয়া, ২৩ নভেম্বর, ২০২৬ 

 

সৃজনশীল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ভারত-জাপান সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (আইআইসিটি) ওয়াকম ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এটি অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটি ক্ষেত্রে প্রসার ঘটাবে। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের উদ্দেশ্য হল ভারতীয় শিক্ষার্থীদের জন্য পেশাদার সরঞ্জাম এবং শিল্প-সংশ্লিষ্ট প্রশিক্ষণের সুযোগ প্রসারিত করা। চুক্তির আওতায়, আইআইসিটি-এর তিনটি দু’বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রাম — 'অ্যানিমেশন ফিল্ম ডিজাইন', 'ইন্টারঅ্যাক্টিভ ভিডিও গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট' এবং 'পোস্ট প্রোডাকশন অ্যান্ড ভিএফএক্স (ভিএফএস)'—এর শিক্ষার্থীরা টিউশন ফি-তে ৫০ শতাংশ স্কলারশিপ পাবে। পাশাপাশি, দূরবর্তী স্থান থেকে আসা যোগ্য শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থাও থাকবে।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইআইসিটি-র প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ আশিস কুলকার্নি বলেন, ভারতের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে তরুণ নির্মাতাদের আন্তর্জাতিক ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে, এই অংশীদারিত্বের মাধ্যমে অ্যানিমেশন, মাঙ্গা ও গেমিংয়ের ক্ষেত্রে জাপানের দক্ষতা এবং ভারতের বৈচিত্র্যময় গল্প বলার ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে।

আইআইসিটি-র প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ বিশ্বাস দেওস্কর এভিজিসি-এক্সআর ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ব্যবহারিক অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিযোগিতা, মাস্টারক্লাস, পেশাদার সরঞ্জাম এবং পোর্টফোলিও তৈরির সুযোগ শিক্ষার্থীদের সামনে নানা সম্ভাবনার পথ খুলে দেবে।

ওয়াকম-এর ক্রিয়েটিভ এক্সপেরিয়েন্স ইউনিট-এর গ্লোবাল হেড কোজি ইয়ানো অ্যানিমেশন, মাঙ্গা, গেমিং এবং ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে সৃজনশীল সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস যা অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়ালিটি ক্ষেত্রে ভারতের একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক, মহারাষ্ট্র সরকার, ফিকি এবং সিআইআই-এর সহযোগিতায় তা প্রতিষ্ঠিত হয়। 

বিস্তারিত পড়তে এই লিঙ্কে ক্লিক করুন -

 http://https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC/AB/DM.


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340400
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026