57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

IFFI ২০২৬-এ ভারত ও স্পেনের মধ্যে মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হলো

প্রকাশিত: 21 NOV 2026 9:22PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339985Views: 10

গোয়া, ২১ নভেম্বর, ২০২৬

 

মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও স্পেন নতুন সম্ভাবনা অন্বেষণ করছে। এই আলোচনায় দ্বিপাক্ষিক অডিওভিজ্যুয়াল কো-প্রোডাকশন চুক্তি হালনাগাদ করা এবং ওয়েভসের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেন ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে অংশগ্রহণের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব (সম্প্রচার) শ্রী পৃথুল কুমার, মন্ত্রকের আধিকারিক এবং ইন্ডিয়া সিনে হাব (ICH)-এর প্রতিনিধিদের নিয়ে গোয়ায় স্পেনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। স্পেনের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ স্প্যানিশ ইনস্টিটিউট অফ সিনেমাটোগ্রাফি অ্যান্ড অডিওভিজ্যুয়াল আর্টস (ICAA)-এর ডিরেক্টর জেনারেল শ্রীমতী মার্তা সেরানো এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

 

আলোচনায় চলচ্চিত্র ও দৃশ্য-শ্রাব্য প্রযোজনার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন সম্ভাবনা উঠে আসে। এর মধ্যে একটি হালনাগাদ কো-প্রোডাকশন কাঠামো প্রণয়নের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে, যা দুই দেশের সৃজনশীল শিল্পের মধ্যে সহযোগিতা আরও সহজ ও সম্প্রসারিত করতে পারে।

 

ভারত ও স্পেনের মধ্যে বর্তমান অডিওভিজ্যুয়াল কো-প্রোডাকশন চুক্তিটি ২০১২ সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি আপডেট করার বিষয়ে আলোচনা চলচ্চিত্র ও দৃশ্য-শ্রাব্য প্রযোজনায় দ্বিপাক্ষিক সহযোগিতার কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। স্পেনের পক্ষ থেকে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কাহিনিচিত্র, অ্যানিমেশন ও তথ্যচিত্রের পাশাপাশি টেলিভিশন সিরিজ এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ থাকবে।

 

IFFI ২০২৬-এ ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে স্পেনের অংশগ্রহণ সমসাময়িক স্প্যানিশ চলচ্চিত্রকে তুলে ধরার পাশাপাশি ভারত ও স্পেনের চলচ্চিত্র শিল্পের পেশাদারদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করছে। গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর, ২০২৬ পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

 

২০ থেকে ২৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত পানাজিতে অনুষ্ঠিত ২০তম ওয়েভস ফিল্ম বাজার, দুই দেশের দৃশ্য-শ্রাব্য শিল্পের মধ্যে মতবিনিময়ের আরও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে। স্পেনের কর্মসূচির মধ্যে ২২ নভেম্বর বিশেষ ‘স্প্যানিশ ডে’ অন্তর্ভুক্ত রয়েছে। এই দিনে একটি শিল্পভিত্তিক প্যানেল আলোচনা এবং দুই দেশের পেশাদারদের মধ্যে মতবিনিময়ের সুযোগ থাকবে।

 

এই আলোচনা দৃশ্য-শ্রাব্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং যৌথ প্রযোজনা, সৃজনশীল সহযোগিতা ও পেশাগত আদান-প্রদানের আরও সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে ভারত ও স্পেনের অভিন্ন আগ্রহকে তুলে ধরেছে।

 

IFFILOID পড়ুন:

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

*****************

 

 

SC/PK...


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339985
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026